ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা কিউআরে বিক্রেতার ১ শতাংশ খরচ বাতিল, কাল থেকে কার্যকর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য গ্রহণের ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে নেওয়া ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে বাংলা কিউআরে লেনদেনে বিক্রেতাকে এই মাশুল দিতে হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, বাংলা কিউআরকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষ্যে ১ শতাংশ এমডিআর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের জন্য একটি টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা প্রয়োজন। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে।

বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। গত জুনে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর এ মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে এবং লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।

এদিকে, আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালু করা হবে। ওই দিন থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পার্সন-টু-পার্সন (পিটুপি) লেনদেন চালু হবে, যা ব্যক্তি পর্যায়ে আন্তঃলেনদেনকে আরও সহজ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরও নির্বাচনে অযোগ্য হবেন না ফেরদৌসী আহমেদ মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

বাংলা কিউআরে বিক্রেতার ১ শতাংশ খরচ বাতিল, কাল থেকে কার্যকর

আপলোড সময় : ০১:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬