সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয় এবং শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল ইসলাম এবং মো. শাহিন, যারা একই পোশাক কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার 'সিনটেক্স' নামের কারখানা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে বাইরে থেকে লোক এনে শেখ হাসিনার জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়। এ সময় ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, আটকদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও সত্যতা যাচাই চলছে। এছাড়া এই আয়োজনের সঙ্গে যুক্ত অন্যান্য জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 
























