ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা ও লুটপাটের পেছনে ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন: মাহমুদুর রহমান মান্না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন না থাকলে সন্ত্রাসী গ্রুপের এত সাহস থাকতো না। মঙ্গলবার সকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনকালে এই মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না পুলিশকে নিষ্ক্রিয়তার জন্য সমালোচনা করেন। তিনি জানান, হামলা চলাকালীন তিন ঘণ্টা ধরে আধা কিলোমিটার দূরের থানা থেকে পুলিশ সময়মতো আসেনি এবং ৯৯৯-এ ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশসহ পাকিস্তান আমলেও কোনো সেবামূলক হাসপাতালের ওপর এমন বর্বর হামলার ঘটনা তার জানা নেই। গরিব মা ও প্রসূতিদের চিকিৎসাসেবা দেওয়া এই অলাভজনক প্রতিষ্ঠানে হামলাকারীদের শেকড় খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মান্না সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, গণ-অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের কথা বলা হলেও মৌলিক বিষয়গুলোর পরিবর্তন হয়নি। স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি এই ঘটনায় নির্লিপ্ত থাকে, তবে জনগণের আস্থার সংকট তৈরি হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে এসব বিশৃঙ্খলা দমন করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের জন্য সংবিধান সংশোধনে ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

হামলা ও লুটপাটের পেছনে ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন: মাহমুদুর রহমান মান্না

আপলোড সময় : ১২:৪০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬