ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বাস চলাচল আবারও বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়, যা সাধারণ যাত্রীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বদলগাছী উপজেলায় এক বাসচালককে মারধরের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাস মালিক ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসশ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে।

আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, ঘটনার প্রতিবাদে এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে ২৭ সেপ্টেম্বর থেকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে ২৮ সেপ্টেম্বর রাতে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মঙ্গলবার ফের একটি যাত্রীবাহী বাসে হামলার অভিযোগে শ্রমিকেরা আবারও বাস চলাচল বন্ধ করে দেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাস চলাচল স্বাভাবিক হচ্ছে না এবং তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: গুপ্ত দলটি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে

নওগাঁয় বাস চলাচল আবারও বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

আপলোড সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬