ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির মোহাম্মদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০১) স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর এক দিন পর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর ৭০ বছরের সংসারজীবন শেষে সিতি হাসমাহ পরলোক গমন করেন। স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়েছে।

সুফি ইউসুফ জানান, মাহাথিরের হৃদরোগের সমস্যা রয়েছে এবং অতীতে তার বাইপাস সার্জারি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ জানুয়ারি মাসে তিনি পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে হাসপাতালে গিয়েছিলেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে ডাক্তারি পরীক্ষায় তার দেহে কোনো নির্দিষ্ট রোগ পাওয়া যায়নি। সুফি জানান, মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

সিতি হাসমাহ ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং এই দম্পতির সাত জন সন্তান রয়েছে। মাহাথির স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন। সিতি হাসমাহর শেষকৃত্যের সময় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান নিয়ে কংগ্রেসম্যান হেকিম জেফরির বক্তব্য

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির মোহাম্মদ

আপলোড সময় : ০১:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬