ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের জন্য চীনের উন্নয়ন মডেল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

পাকিস্তানের বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞ হিনা আয়রা বলেছেন, পাকিস্তানকে চীনের কাছ থেকে শুধু অর্থ ও প্রযুক্তি নয়, বরং উন্নয়ন পরিচালনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও শেখা উচিত। তিনি এ মন্তব্য করেছেন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) নিয়ে চলমান প্রকল্পগুলোর প্রেক্ষাপটে।

হিনা আয়রা জিও নিউজে প্রকাশিত এক মতামত নিবন্ধে উল্লেখ করেছেন, সিপিইসির প্রকল্পগুলোর মাধ্যমে চীনের প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ এসেছে। তবে পাকিস্তান চীনের উন্নয়নের পেছনে থাকা প্রশাসনিক কাঠামোর প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়নি বলে তিনি মনে করেন।

লেখকের মতে, চীনের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের ফল নয়, বরং এটি ভূমি, নগর, অবকাঠামো, অর্থায়ন, শিল্প ও স্থানীয় সরকারকে সমন্বয় করে বড় পরিসরে পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতার ওপর নির্ভর করে।

বিশ্বব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে পাকিস্তানের নগরায়ণকে ‘প্রতিকূল গতিপথে’ উল্লেখ করা হয়েছে। অপরিকল্পিত নগর সম্প্রসারণ ও নাগরিক সেবা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

হিনা আয়রা বলেন, পাকিস্তানের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা নতুনভাবে ভাবতে হবে। শুধু কর্মকর্তাদের চীন সফরে পাঠানো যথেষ্ট নয়, বরং চীনা শহর ও পরিকল্পনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তানজিন তিশা আদালতে হাজির, ন্যায়বিচারের আশায় আরও পাঁচবার আসবেন

পাকিস্তানের জন্য চীনের উন্নয়ন মডেল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

আপলোড সময় : ১২:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬