ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তথ্য পাচারের অভিযোগে শিক্ষার্থী আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তথ্য পাচারের অভিযোগে হাসিবুল ইসলাম অপু নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ-পামবাগান সড়কের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অপু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটকের পর তার মোবাইল ফোন তল্লাশি করে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছেন শিক্ষার্থী ও চাকসু নেতারা। তাদের অভিযোগ, অপু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন এবং সেখানে ক্যাম্পাসের তথ্য আদান-প্রদান করতেন।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর মোবাইল ফোনে ‘জিরো পয়েন্ট, চবি’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ ১৬৫ জন সদস্য ছিলেন। গ্রুপটিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হতো।

অপু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের মাধ্যমে ক্যাম্পাসের ১নং গেটে একটি মিছিলে অংশ নেন এবং পরে তাকে ওই গ্রুপে যুক্ত করা হয়। তবে পোস্টার বিতরণের বিষয়ে তিনি বলেন, নিজের ক্ষতি হতে পারে মনে করে তিনি পোস্টারগুলো বিতরণ করেননি।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া জানান, অপুকে জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে চবি শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের ভিডিও কল আসে। চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, সন্দেহের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তথ্য পাচারের অভিযোগে শিক্ষার্থী আটক

আপলোড সময় : ১২:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬