ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই, নৌযানের বিষয়ে সিদ্ধান্ত পরশু: রেলমন্ত্রী রবিউল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নৌযানের ভাড়া নিয়ে পরশু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গতবার জ্বালানি তেলের দাম বাড়ার পরও ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি এবং এবারও এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই।

মন্ত্রী আরও জানান, নৌযান মালিকদের সঙ্গে আলোচনা করে জ্বালানির দাম বৃদ্ধির কারণে তাদের খরচ কতটা বেড়েছে এবং কতটা সমন্বয় করা সম্ভব, তা দেখা হবে। পরিবহন খাতের শ্রমিকদের স্বার্থও বিবেচনায় নিতে হবে, যাতে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

রেলওয়েতে লোকসান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গতবার ভাড়া না বাড়িয়েও লোকসান ২২৫ কোটি টাকা কমানো সম্ভব হয়েছিল। আগামী পরশুর বৈঠকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে রেলের ওপর প্রকৃত প্রভাব সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

মন্ত্রী পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে বলেন, বাংলাদেশে অনেক ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর-কষাকষির মাধ্যমে ভাড়া ঠিক করার প্রচলন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হবে এবং যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অটোরিকশাকে আইনি কাঠামোয় নিয়ে নিবন্ধন ও রুট পারমিটের দাবি

ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই, নৌযানের বিষয়ে সিদ্ধান্ত পরশু: রেলমন্ত্রী রবিউল

আপলোড সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬