ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের চেয়ারম্যানের বক্তব্য নিয়ে অভিযোগ, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ফরিদপুরের সালথায় যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে অনুষ্ঠিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’。

ভিডিওতে চেয়ারম্যান সমর্থকদের উদ্দেশে অস্ত্র বানানোর কথা বলেন এবং ভবিষ্যতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা নিজে দেখবেন, এমন বক্তব্য দিতে দেখা যায়। এই বক্তব্যের কারণে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তবে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা দাবি করেছেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা হয়েছে। তিনি জানান, সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

চেয়ারম্যান আরও বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে এবং তিনি পুলিশকে সহায়তা নিতে বলেছেন। তিনি এলাকার শান্তি বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।

এদিকে, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং চেয়ারম্যানের বক্তব্যের সত্যতা খতিয়ে দেখবেন। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানান, ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে রেললাইনে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের চেয়ারম্যানের বক্তব্য নিয়ে অভিযোগ, তদন্ত শুরু

আপলোড সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬