জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, "এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমার পিতা এবং মাতা দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন।" তিনি উল্লেখ করেন, আজও তিনি দেশের স্বার্থে এবং শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে উপস্থিত হয়েছেন।
গ্লোবালাইজেশনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সংঘাতের কারণে অনেক দেশে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং বিশাল জনগোষ্ঠী বাস্তুচ্যুত হচ্ছে। তিনি মানবিক সংকট এবং বিশ্ব অর্থনীতির চাপের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, "যেকোনো সংঘাতের সমাধান আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।" প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিপ্রিয় অবস্থান এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এছাড়া, তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি উদ্বেগ প্রকাশ করে তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
অনলাইন ডেক্স 























