ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সিভিল সার্জনের কার্যালয় অবরোধ, মঞ্জুর এলাহিকে ‘আওয়ামী দোসর’ আখ্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

ফরিদপুরে সিভিল সার্জন হিসেবে মঞ্জুর এলাহিকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আন্দোলনকারীরা ফরিদপুর সচেতন ছাত্র সমাজের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

তরুণরা দাবি করেন, ‘সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাচিপের আজীবন সদস্য ডাক্তার এস এম মঞ্জুর এলাহিকে সিভিল সার্জন হিসেবে ফরিদপুরবাসী মানবে না।’

বিক্ষোভের সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘ফ্যাসিবাদের আস্তানা ফরিদপুরে হবে না’ এবং ‘ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে মঞ্জুর এলাহিকে মানি না, মানবো না।’

এ বিষয়ে আন্দোলনকারীদের একজন খাইরুল ইসলাম রোমান বলেন, মঞ্জুর এলাহিকে সিভিল সার্জন করা হয়েছে ফ্যাসিবাদ কায়েমের জন্য, যা তারা মেনে নেবেন না।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

ফরিদপুরে সিভিল সার্জনের কার্যালয় অবরোধ, মঞ্জুর এলাহিকে ‘আওয়ামী দোসর’ আখ্যা

আপলোড সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬