ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব ভেটো করল চীন ও রাশিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তদারককারী বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়ে বাতিল করেছে রাশিয়া ও চীন। এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির আওতাধীন ছিল।

বৃহস্পতিবার ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ভেটো প্রদানকারী দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন বিপক্ষে অবস্থান নেওয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। পাকিস্তান ও সোমালিয়া ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু চং খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করে নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি মার্কিন হামলা ও সর্বোচ্চ চাপের নীতিকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য দায়ী করেন এবং নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সতর্ক করেন।

রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া ১৭৩৭ কমিটিকে অকার্যকর ও অবৈধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হয়নি, ফলে বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর বৈঠক আইনগতভাবে ভিত্তিহীন।

ভোটাভুটিতে বিরত থাকা পাকিস্তানের প্রতিনিধি পরমাণু ইস্যুর সমাধানে কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ভূমিকাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর অঙ্গকে ‘তালাক’ বললে কি কার্যকর হবে? ফতোয়া দিলেন মুফতি

জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব ভেটো করল চীন ও রাশিয়া

আপলোড সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬