ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিম জি সোকের দীর্ঘ চুমুর দৃশ্যের অভিজ্ঞতা শেয়ার করলেন লি মিন জুং

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম জি সোক ও অভিনেত্রী লি মিন জুং নতুন নাটক ‘ওকে! লেটস গেট ডিভোর্স’-এর একটি চুমুর দৃশ্যের শুটিং করতে গিয়ে দীর্ঘ সময় পার করেছেন। ১৫ সেপ্টেম্বর লি মিন জুংয়ের ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে তারা নিজেদের বন্ধুত্ব ও নাটকে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে কিম জি সোক সহকর্মী লি মিন জুংকে প্রশ্ন করেন, চুমুর দৃশ্যের শুটিং শেষ করে বাড়ি ফেরার পর তার কোনো অপরাধবোধ হয়েছিল কি না। লি মিন জুং ‘না’ বলে উত্তর দিলে মিথ্যা শনাক্তকারী যন্ত্র সত্যতা নিশ্চিত করে। কিম জি সোক জানান, তার নিজের অপরাধবোধ কাজ করেছিল।

কিম জি সোক বলেন, ক্যারিয়ারে এর আগে তিনি কখনো এত দীর্ঘ ও তীব্র চুমুর দৃশ্যে অভিনয় করেননি। ওই দৃশ্যটির শুটিং করতে তাদের টানা চার ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছিল। শুটিংয়ের সময় একটি সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, তার মুখে দাড়ি থাকায় লি মিন জুংয়ের মুখে আঁচড় লেগে ত্বক লাল হয়ে গিয়েছিল।

লি মিন জুং অভিনয়ের খাতিরে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করার বিষয়ে বলেন, তারা যদি সাধারণ প্রেমের সম্পর্কে থাকতেন তবে হয়তো জানানো যেত, কিন্তু বিবাহিত ও দুই সন্তানের জননী হওয়ার পর ‘আজ আমি চুমুর দৃশ্যে শুটিং করতে যাচ্ছি’ বলাটা হাস্যকর শোনায়। উল্লেখ্য, লি মিন জুং ২০১৩ সালে অভিনেতা লি বিয়ং হুনকে বিয়ে করেন এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢিল ছুড়ে মশার ওষুধ বাছাই, ২০ মিনিট পর নকডাউন পরীক্ষা

কিম জি সোকের দীর্ঘ চুমুর দৃশ্যের অভিজ্ঞতা শেয়ার করলেন লি মিন জুং

আপলোড সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬