ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিসে হামলার পর বাঁধনের দৃঢ়তা: ‘আমাকে দমানো সহজ নয়’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর জনপ্রিয় অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরের পর ফেসবুক লাইভে এসে তিনি জানান, এই হামলায় তিনি বিন্দুমাত্র ভেঙে পড়েননি এবং ঘটনার আইনগত শেষ দেখে তবেই ভেনিস ছাড়বেন।

লাইভে বাঁধন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেক মানুষ তাকে ফোন ও বার্তা দিয়ে খোঁজ নিয়েছেন। তিনি জানান, তিনি পুরোপুরি ঠিক আছেন এবং নিজের মাথা কখনো নত করেননি। হামলার পর ইতালিয়ান পুলিশ তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয় এবং বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতও তার সঙ্গে যোগাযোগ করেছেন।

বাঁধন জানান, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার জন্য তিনি দূতাবাসের লোকজনের সঙ্গে থানায় যাচ্ছেন। তার দাবি, হামলাকারীদের কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার কারণে এই হামলা চালানো হয়েছে। নিজেকে একজন গর্বিত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করে তিনি জানান, অতীতে নেওয়া সঠিক সিদ্ধান্তগুলোর জন্য তিনি কখনো পিছপা হননি।

বাঁধন তার ভাই ও পরিবারের সদস্যদের হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, তার ভাই, ভাইয়ের স্ত্রী এবং তিন বছরের একটি শিশুকে নিগৃহীত করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। তিনি ঘটনার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত না করে ভেনিস ছাড়বেন না বলে জানান।

চলতি সপ্তাহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নেওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হলে এই হামলার শিকার হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ

ভেনিসে হামলার পর বাঁধনের দৃঢ়তা: ‘আমাকে দমানো সহজ নয়’

আপলোড সময় : ১২:২৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬