ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব মণি দাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা রাজীব মণি দাস এবার যুক্তরাষ্ট্রে একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সোনালী এক্সচেঞ্জ কেং ইনক-এর প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন কবীর, আবু মুসা মাসুম এবং অন্যান্য শিল্পীরা।

সোনালী এক্সচেঞ্জ, যা বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি-এর শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, দীর্ঘ ৩২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের রেমিট্যান্স সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি মোবাইল অ্যাপের মাধ্যমে আমেরিকার ৯টি স্টেট থেকে বিনা খরচে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা প্রদান করে।

রাজীব মণি দাস বলেন, "ক্লায়েন্ট সব সময়ই ব্যতিক্রম গল্প ও উপস্থাপনা খোঁজেন। এবারের কনসেপ্টটি সোনালী এক্সচেঞ্জের সেবা কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছি।"

নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, "ইচ্ছাশক্তিই কঠিন বিষয়গুলো সহজ করে তোলে। আমি কোথায় আছি, সেটা মুখ্য নয়; আমার ইচ্ছা গুরুত্বপূর্ণ।" তিনি বিশ্বাস করেন, এই বিজ্ঞাপনটি বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সঠিক পন্থা তুলে ধরবে, যা দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রে কাজ করার সময় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে রাজীব মণি দাসকে। তিনি জানান, দেশের বাইরে লাইট, ক্যামেরা ও প্রোডাকশনের লোক পাওয়া কঠিন। তবে, তিনি আশা প্রকাশ করেন যে, এই বিজ্ঞাপনটি সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব মণি দাস

আপলোড সময় : ০১:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬