ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী মৌসুমী হামিদ। তিনি বলেন, বিদেশে বাঁধনের ওপর হামলা ঘটনার মাধ্যমে বোঝা যায়, ‘এই দেশে শিল্পী হওয়াটাই যেন পাপের।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মৌসুমী হামিদ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, শিল্পীরা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন, তাই তাদের ওপর হামলা কাম্য নয়।
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মৌসুমী জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে দেশের ভালো-মন্দ নিয়ে সবসময় কথা বলেন। তিনি শিল্পীদের একে অপরের পাশে থাকার আহ্বান জানান।
বাঁধনের ওপর হামলাকে কেন্দ্র করে কিছু শিল্পীর বক্তব্যের সমালোচনা করে মৌসুমী বলেন, যারা হামলাকে সমর্থন করছেন, তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয় এবং মানবিকতার জায়গায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পোস্টের শেষে মৌসুমী হামিদ উল্লেখ করেন, ‘শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধুমাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি।’
অনলাইন ডেক্স 
























