সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন বা প্রকাশ্যে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, এটি তার সমর্থকদের মনোবল হারানোর কারণ হতে পারে।
ভারতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য ও তার প্রকাশ্যে না আসার প্রসঙ্গে ড. আসিফ নজরুল ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা অডিওতে যুক্ত হচ্ছেন, কিন্তু ভিডিওতে আসছেন না।
শেখ হাসিনাকে বন্দি করে রাখা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তাকে বন্দি করার কথা নয়।
টকশোতে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখার বিষয়েও আলোচনা হয়। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
তিনি আরও জানান, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কিছু সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত রাখা উচিত।
অনলাইন ডেক্স 

























