ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে সবজির দাম কমলেও চিনি, ডিম ও মুরগির দাম বাড়ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর বাজারে দীর্ঘদিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মাছ ও মুরগি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কারওয়ান বাজার, বাড্ডা ও মহাখালীর বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম।

নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর ফলে ভোক্তাদের ব্যয়ের চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশকিছু পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী হাসান তালুকদার বলেন, ভোজ্যতেলের দাম, আটা-ময়দা, চিনি, সব ধরনের ডাল, গুঁড়া দুধ, সাবান, ওয়াশিং পাউডারসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ডিম ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে এই উচ্চমূল্যে ডিম বিক্রি হচ্ছে। মাছের বাজারে তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাশ ২৩০-২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০-৪২০ টাকা এবং চিংড়ি ১,০০০ থেকে ১,৩০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও বাড়তি দাম অব্যাহত রয়েছে। ব্রয়লার মুরগি ১৮০-২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, অধিকাংশ সবজি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে মাছ, মুরগি ও ডিমের চড়া দাম সাধারণ মানুষের জন্য বাজারের চাপ কমায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লং মার্চের পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

বাজারে সবজির দাম কমলেও চিনি, ডিম ও মুরগির দাম বাড়ছে

আপলোড সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬