ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লি ঘোষণায় যুদ্ধ ও শুল্কের নিন্দা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করেছেন ফোরামের নেতারা। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐকমত্যের ভিত্তিতে তৈরি এই ঘোষণাটি প্রকাশ করেন।

ঘোষণায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাঠামোগত পরিবর্তনসহ বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আহ্বান জানানো হয়েছে। এতে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসনের মধ্যে সমুদ্রপথে বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে।

সম্মেলনে উপস্থিত নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া জাতিসংঘে, বিশেষ করে নিরাপত্তা পরিষদে, ব্রাজিল ও ভারতের আরও বড় ভূমিকা পালনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ব্রিকসের অভ্যন্তরীণ বাণিজ্য মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

মোদি বলেন, ‘আজ গৃহীত নয়াদিল্লি ঘোষণা আমাদের সম্মিলিত অঙ্গীকারের একটি স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। এখন এসব সিদ্ধান্তকে বাস্তব ফলাফলে রূপ দেয়া আমাদের দায়িত্ব।’ তিনি ব্রিকস প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ হওয়ার সময়ে এই ঘোষণা দেয়ার গুরুত্ব তুলে ধরেন।

ঘোষণায় বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এবং একটি উন্মুক্ত, স্বচ্ছ, ন্যায্য ও নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে একতরফাভাবে শুল্ক ও অশুল্ক ব্যবস্থা বাড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলারও নিন্দা জানানো হয়েছে, যেখানে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন। ঘোষণায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

ব্রিকস সম্মেলনে নয়াদিল্লি ঘোষণায় যুদ্ধ ও শুল্কের নিন্দা

আপলোড সময় : ০৭:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬