ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নশীল দেশগুলোকে নিয়ম তৈরিতে ভূমিকা রাখতে হবে: মোদি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশ্বের ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলোকে আন্তর্জাতিক নিয়মের অনুসারী না হয়ে নিয়ম প্রণয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে এবং ভারত এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে প্রস্তুত।

মোদি উল্লেখ করেন, গ্লোবাল সাউথ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সামনের সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। তিনি বলেন, এই ‘সুবিধাভিত্তিক কাঠামো’ বদলে একটি অংশীদারত্বের ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি দেশের কণ্ঠস্বর এবং অংশীদারত্ব থাকবে।

বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারে ব্রিকসের মাধ্যমে একটি ‘রিফর্ম রোডম্যাপ’ তৈরির প্রস্তাব দেন মোদি। তিনি আগামী সম্মেলনের আগে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০টি প্রস্তাব তৈরির কথা বলেন। মোদি বলেন, সংস্কারের মূল ভিত্তি হবে প্রতিনিধিত্ব, কার্যকরতা ও নিয়ম প্রণয়ন।

ভারতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে ভোটাধিকার, নেতৃত্বের পদ ও নীতিগত অগ্রাধিকার বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

মোদি জানান, ব্রিকসের সভাপতিত্বকালে ভারত ‘মানুষকেন্দ্রিক ও মানবতাকে অগ্রাধিকার দেওয়া’ নীতি অনুসরণ করেছে। তিনি বলেন, ব্রিকসের আওতায় ৩৫০টির বেশি বৈঠক আয়োজন করা হয়েছে এবং সদস্যদেশগুলোর প্রতিনিধিদের প্রায় ৩০টি শহরে স্বাগত জানানো হয়েছে।

সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ব্রিকসের সদস্যদেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন। মোদি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাবও দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

উন্নয়নশীল দেশগুলোকে নিয়ম তৈরিতে ভূমিকা রাখতে হবে: মোদি

আপলোড সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬