ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের ৪ পদক জয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে স্বর্ণসহ চারটি পদক জিতেছে বাংলাদেশ। রোববার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সাঁতার ফেডারেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। একই দূরত্বের মহিলা ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার।

৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জয় করেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। একই ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম।

মুর্শিদাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা ও ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ৩৬ জন এবং ১৫ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ থেকে মোট ৯ সাঁতারু অংশ নেন।

বাংলাদেশ সাঁতার ফেডারেশন জানায়, এই সাফল্য আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। পদকজয়ীসহ অংশগ্রহণকারী সব সাঁতারু, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের ৪ পদক জয়

আপলোড সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬