ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে ছাত্রলীগের মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে মিছিল করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার দাবি জানান। তারা ক্যাম্পাসে সব মতের শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত করারও আহ্বান জানান। মিছিলে ব্যবহৃত পোস্টারে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি দেখা যায়।

মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। মেসবাহ বলেন, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারা দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে দূরে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন।

মেহেদী হাসান বলেন, তারা বিশেষ সুবিধা চান না, বরং ন্যায্য অধিকার ফিরে পেতে চান। তিনি শিক্ষার অধিকারকে রাজনৈতিক বিষয় হিসেবে না দেখে একটি মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে ছাত্রলীগের মিছিল

আপলোড সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬