ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, আটক ৬

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলাম শেখ (৫০) হত্যার ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রিয়ামিন মোল্যা (২২), সোহেল শেখ (৩৬), নাছিম মোল্যা (১৭), সাবাবুল শেখ (৬০), শহিদুল ইসলাম (৪০) এবং রমজান শেখ (২০)।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। নিহত ইসলাম শেখ ওই গ্রামের মৃত বজলু শেখের ছেলে এবং শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান ও শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর কবরস্থানের কাছে প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন।

এ বিষয়ে ওসি মো. আব্দুর রহমান বলেন, ইসলাম শেখ হত্যায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের অপরাজিত রাজত্ব অব্যাহত

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, আটক ৬

আপলোড সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬