ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ, দুই ব্যবসায়ী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সকালে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে শহিদুল ইসলাম ও ইউনুস আলী নামের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম বরাদ আলীর ছেলে এবং ইউনুস আলী মৃত ফাজিল উদ্দিনের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, অভিযানে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চালের উৎস সম্পর্কে।

স্থানীয় প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মতিন জানান, জব্দ করা চালগুলো ভিজিএফ প্রকল্পের হতে পারে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে দুস্থ কার্ডধারী নারীদের ৩০ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক সময় কার্ডধারীরা এসব চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

সিরাজগঞ্জে ৬৫ বস্তা সরকারি চাল জব্দ, দুই ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬