বলিউডে বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী কারিনা কাপুর। ২০২৩ সালে তিনি দুটি ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শক এবং সিনে সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। নতুন সিনেমা ‘দায়রা’র প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি, যা আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমার প্রচারে এসে ভাই রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর উদাহরণ টেনে বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে মন্তব্য করেন কারিনা। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে হিন্দি সিনেমায় ‘আলফা মেল’ ট্রেন্ডের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমাগুলি বক্স অফিসে সফল হয়েছে।
কারিনা কাপুর প্রশ্ন তুলেছেন, পর্দায় অতিরিক্ত হিংসা ও রক্তের প্রদর্শনের জন্য কি বলিউড তার নিজস্বতা হারিয়েছে? তিনি বলেন, দর্শক এখন অনেক বেশি বুদ্ধিমান এবং তারা ভালো সিনেমা চিনতে পারেন। তাই রোমান্টিক প্রেমের গল্পের বাইরে গিয়ে এখন হিংসার বিষয়বস্তুতে বেশি আগ্রহী হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, ‘অ্যানিম্যাল’ সফল হওয়ার পর অনেকেই হিংসা-বিদ্বেষমূলক সিনেমা নির্মাণে ঝুঁকছেন, যা তার মতে সেকেলে হয়ে যাচ্ছে। তবে কিছু পরিচালক রয়েছেন যারা ভিন্নধর্মী সিনেমা তৈরি করতে চান এবং দর্শকদের নতুন চিন্তার খোরাক জোগান।
কারিনার মতে, বর্তমানে নির্দিষ্ট কোনো ফর্মুলাভিত্তিক ছবির উপর নির্ভর করা কঠিন হয়ে পড়েছে। দর্শক এখন ট্রেলার দেখেই সিনেমা দেখার সিদ্ধান্ত নেন।
অনলাইন ডেক্স 






















