ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পাচ্ছেন মাত্র ২৫ শতাংশ শিক্ষার্থী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪৮টি বিভাগে সাড়ে ২৬ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে, বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা পাচ্ছেন মাত্র ২৫ শতাংশ শিক্ষার্থী। এর ফলে প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে মেস, কটেজ কিংবা বাসাবাড়িতে থাকতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থী সংখ্যা বাড়লেও আবাসনের সুযোগ বাড়েনি। ফলে অনেক শিক্ষার্থীর পুরো শিক্ষাজীবনই কেটে যায় হলের একটি আসনের অপেক্ষায়।

বিশ্ববিদ্যালয়ের আশপাশে গড়ে উঠেছে কয়েক শ কটেজ ও মেস, যেখানে শিক্ষার্থীদের নিত্যদিনের লড়াই করতে হচ্ছে। স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন পরিবেশ, পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ও যাতায়াতের সমস্যা রয়েছে। অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া জানিয়েছেন, ৭৫ শতাংশ অনাবাসিক শিক্ষার্থীর আবাসন সংকট নিরসনে বহুতল হল নির্মাণের পরিকল্পনা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। এছাড়া, পরিত্যক্ত ভবন সংস্কারের মাধ্যমে সিট বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের মতে, নতুন হল নির্মাণের পাশাপাশি আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ-সুবিধা, নিরাপদ যাতায়াত এবং মানসম্মত খাবার নিশ্চিত করা জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট শিক্ষার্থীদের স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পাচ্ছেন মাত্র ২৫ শতাংশ শিক্ষার্থী

আপলোড সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬