ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর পুকুরে ডাবল ডেকার বাস দুর্ঘটনায় আহত ১৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য বাসটি রিজার্ভ করেছিলেন। বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়ে সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি অগভীর পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ছয় জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঢাকায় পাঠানো হচ্ছে

পটুয়াখালীর পুকুরে ডাবল ডেকার বাস দুর্ঘটনায় আহত ১৫

আপলোড সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬