ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান শুরু হবে ১২ সেপ্টেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের জন্য বিশেষ অভিযান শুরু হবে ১২ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অভিযানের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় করণীয় সম্পর্কে নির্দেশনা দেন। তিনি বলেন, এই সময়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে ইউএনওরা স্থানীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।

এছাড়া, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা প্রতি শনিবার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ বছরের শিশু ওয়াফা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান শুরু হবে ১২ সেপ্টেম্বর

আপলোড সময় : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬