ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারত ও বাংলাদেশ ইতিবাচক আলোচনা চলছে। তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে কীভাবে কাজ করা যায় এবং উভয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করার পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

এদিকে, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস আবার চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।

বৈঠকে দুই দেশের যোগাযোগব্যবস্থা জোরদার এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও জানান, ভারত দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা

আপলোড সময় : ০৩:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬