ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুরে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী দুই যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো জুনাইরা ও তাসলিমা, যারা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের জমজ মেয়ে। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডা. জহিরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দেড় বছর বয়সী জমজ দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে উদ্ধার করে। পরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডা. জহিরুল ইসলাম জানান, জমজ দুই শিশুকে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, জমজ দুই শিশুর মৃত্যুর খবর শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কুমিল্লায় পুকুরে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু

আপলোড সময় : ০২:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬