ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম-পুরোহিতদের সম্মানি পেতে আবেদন প্রক্রিয়া জানাল সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

সরকার দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতার ব্যবস্থা করেছে। এ সুবিধা পেতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য এবং নিয়োগপত্রের কপি জমা দিতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় রোববার (৬ সেপ্টেম্বর) ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে সম্মানি পাওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদন যাচাই ও অনুমোদনের জন্য কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, আগ্রহী ব্যক্তিদের তফসিল-১-এ বর্ণিত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা এলাকার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট বা রাউটিং নম্বরসহ MICR চেকের স্পষ্ট কপি জমা দিতে হবে। এছাড়া, ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত নীতিমালা অনুযায়ী নিয়োগপত্রের কপিও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদন যাচাই ও অনুমোদনের জন্য সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। কমিটি প্রাপ্ত আবেদন যাচাই করবে এবং নির্বাচিত ব্যক্তিদের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ইমাম-পুরোহিতদের সম্মানি পেতে আবেদন প্রক্রিয়া জানাল সরকার

আপলোড সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬