ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এসআই আলতাফ হত্যায় প্রধান আসামি জহিরুলসহ ৫ জন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে হত্যা মামলায় প্রধান আসামি জহিরুলসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাভার মডেল থানা-পুলিশ। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। রোববার (৬ সেপ্টেম্বর) রাতভর সাভারের আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং নিয়ে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় আলতাফ হোসেন (৫৮) ও তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফুল চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলতাফ হোসেন ঢাকার মালিবাগ জোনে এসআই হিসেবে কর্মরত ছিলেন এবং আমিনবাজারে তাঁর একটি জায়গা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ প্রথমে প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তার করে এবং পরে আরও চারজনকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম বলেন, তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার পর ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রিমান্ডের আবেদন করে সোমবার আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

১৪ বোয়িং বিমান কেনার চুক্তির তথ্য প্রকাশের দাবিতে আইনি নোটিশ

সাভারে এসআই আলতাফ হত্যায় প্রধান আসামি জহিরুলসহ ৫ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০২:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬