ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান নতুন ‘নিয়ন্ত্রিত’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করছে, জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ইরান নতুন একটি 'নিয়ন্ত্রিত' সামুদ্রিক অঞ্চল ঘোষণা করতে যাচ্ছে, যা হরমুজ প্রণালির বাইরে অবস্থিত। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই অঞ্চল কার্যকর হবে এবং সেখানে প্রবেশ করা যেকোনো জাহাজকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, নতুন সামুদ্রিক অঞ্চলটি মার্কিন নৌবাহিনীর অবরোধের সীমারেখা থেকে শুরু হয়ে উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হবে। তিনি সতর্ক করে বলেন, এই এলাকায় প্রবেশ করা জাহাজগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

রেজায়ি আরও জানান, ইরান ও ওমানের মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে চুক্তি হতে পারে। এই নৌপথের প্রবেশ ও বের হওয়ার পথ ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে 'পুরোপুরি বন্ধ' এবং এটি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রেজায়ি বলেন, ইরান প্রতিদিন ১০০টির বেশি জাহাজে ১০ কোটি টনেরও বেশি পণ্য পরিবহন করত, কিন্তু বর্তমানে মাত্র সাত-আটটি জাহাজ এই সমুদ্রপথ দিয়ে চলাচল করছে।

রেজায়ি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের কারণে ইরানে দুর্ভিক্ষের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন এবং জানান, ইরান সরকার এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে এবং দেশে পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের মজুত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

ইরান নতুন ‘নিয়ন্ত্রিত’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করছে, জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ০৪:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬