ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেবেন না: থালাপতি বিজয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজয় বলেন, তামিলনাড়ুতে তার রাজনৈতিক সাফল্যের পেছনে নারীদের অবদান সবচেয়ে বড়। রাজনৈতিক সমালোচনা করা যায়, কিন্তু নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সহ্য করা হবে না।

বিধানসভায় বক্তব্যের শেষদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার ব্যক্তিগত অধিকার। তবে সেই স্বাধীনতা কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেদিকেও নজর দিতে হবে। নারীদের হেয় করা উচিত নয়, এটাই তার সাধারণ অনুরোধ।

বিজয় আরও বলেন, সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুতে অশ্লীলতা ও বিদ্বেষের একটি স্রোত চলছে। নারীদের নিয়ে মানহানিকর, দ্ব্যর্থবোধক ও অশালীন কথা বলা হচ্ছে। তিনি সবাইকে নারীদের নিয়ে মানহানিকর মন্তব্য না করার জন্য অনুরোধ জানান।

বিজয়ের এ সতর্কবার্তা বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনের মন্তব্যের পর এসেছে। উদয়নিধি অভিনেত্রী ত্রিশাকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। পুলিশ তাঁকে আটক করলেও মাদ্রাজ হাইকোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেবেন না: থালাপতি বিজয়

আপলোড সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬