ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির মেয়ে শামারুহ মির্জার আবেগঘন বার্তা: “তিনি সবসময়ই আমার আব্বু, আমার হিরো”

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাবার প্রতি তার অনুভূতি প্রকাশ করেন।

শামারুহ মির্জা জানান, রাষ্ট্রীয় পদমর্যাদার চেয়ে বাবার পরিচয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি লেখেন, "আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।"

এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!" বাবার সফর উপলক্ষে শামারুহ মির্জা পোস্টে বাবা-মেয়ের স্মৃতিচারণমূলক দুটি পুরোনো ছবিও শেয়ার করেন।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বাবা-মেয়ের ব্যক্তিগত সম্পর্ক ও ভালোবাসা নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

রাষ্ট্রপতির মেয়ে শামারুহ মির্জার আবেগঘন বার্তা: “তিনি সবসময়ই আমার আব্বু, আমার হিরো”

আপলোড সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬