ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে ভোটার এলাকা পরিবর্তন করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে নিজের ভোটার এলাকা স্থানান্তর করেছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে তার আবেদনটি অনুমোদন করেছে এবং ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

এর আগে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন।

অপরদিকে, খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এ প্রসঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে ভোটার এলাকা পরিবর্তন করেছেন

আপলোড সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬