ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুর ইরানের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

পেরু ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। দেশটি দাবি করেছে, ইরানে গণতন্ত্রের অবনতি ঘটেছে এবং সেখানে বিক্ষোভকারী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের ওপর দমন-নিপীড়ন চলছে।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানায়, তারা শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী এবং এই নৈতিক অবস্থানের ভিত্তিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

বিবৃতিতে বলা হয়, পেরু ঐতিহাসিকভাবে শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের সম্মানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইরানে গণতন্ত্রের অবনতির বিষয়টি নিয়ে দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পেরু উল্লেখ করেছে, সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়ন, স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং নারী ও শিশুদের প্রতি বৈষম্য চলছে। এছাড়া, গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ায় জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে তারা।

পেরু মধ্যপ্রাচ্যের উত্তেজনার জন্য ইরানকে দায়ী করেছে, যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায় এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেপালের পাশে সোনু সুদ, ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছেছেন কাঠমুন্ডুতে

পেরুর ইরানের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন

আপলোড সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬