ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের কঠোর আঘাত হানার হুমকি, ইরানের প্রতিরোধের ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের অর্থনীতি দুর্বল করার জন্য চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হয়। ছয় মাস ধরে চলমান এই যুদ্ধের মধ্যে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা কাটেনি। ইরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ চালিয়ে যাচ্ছে।

গত রোববার রাতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত করব। দেশটিকে জবাব দেওয়া হবে।’

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন হামলা ও চাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্র এখন আটকে পড়েছে।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে এবং রাশিয়া তাদের পাশে রয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৮ ডলার বেড়ে ৯১ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

ট্রাম্পের কঠোর আঘাত হানার হুমকি, ইরানের প্রতিরোধের ঘোষণা

আপলোড সময় : ১২:৩৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬