ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১২ Time View

কিরগিজস্তানের বিশকেকে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের এক ফাঁকে পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে সোমবার। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানেরও এতে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে, গত জুলাই মাসে এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছিলেন।

ইরান ২০২৩ সালে এই জোটে যোগ দেয়। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক এবং চীনের সঙ্গে জ্বালানি অংশীদারিত্ব বজায় রেখেছে দেশটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপলোড সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬