ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাসব্যাপী কার্যক্রম শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ডেঙ্গু নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সেন্ট প্লাসিডস স্কুলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশ্ব মশা দিবস উপলক্ষে এই কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত আটটি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিধন ও মশক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালিত হবে। চসিকের ১০ ম্যাজিস্ট্রেট এ কার্যক্রমের তদারকি করবেন।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন জানান, গত পাঁচ-ছয় মাস ধরে বিটিআই ব্যবহার করা হচ্ছে, যার ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। গত বছর একই সময়ে চসিক এলাকায় ডেঙ্গু রোগী ছিল ৮০০ এর বেশি, কিন্তু চলতি বছরে এ সংখ্যা ৫৫০ থেকে ৫৮০ জনের মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, ২, ৩, ১৭, ১৮, ১৯, ৩২, ৩৪ ও ৩৯ নম্বর ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব এলাকায় অতিরিক্ত জনবল দিয়ে কার্যক্রম পরিচালিত হবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে এবং বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না।

কর্মসূচির অংশ হিসেবে পাথরঘাটা সিটি করপোরেশন বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় চসিকের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন: নুর

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাসব্যাপী কার্যক্রম শুরু

আপলোড সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬