ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকারের ছয় মাসে রাজনৈতিক নিপীড়ন হয়নি: মাহদী আমিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২৩৩ Time View

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন দাবি করেছেন, বিএনপি সরকারের ছয় মাসে দেশে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন ঘটেনি। তিনি সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রম জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারব্যবস্থার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সময়ে সরকার জনগণের প্রতি সহনশীলতা প্রদর্শন করেছে, যদিও কিছু ক্ষেত্রে উসকানি ও অশোভন আচরণ দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে।

মাহদী আমিন দাবি করেন, জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা পাচ্ছে এবং সরকারের কঠোর অবস্থানের কারণে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দ্রুত রায় ঘোষণার নজির তৈরি হয়েছে। তিনি জানান, বাংলাদেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা তৃতীয় থেকে দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের ছয় মাসে রাজনৈতিক নিপীড়ন হয়নি: মাহদী আমিন

আপলোড সময় : ১১:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬