ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০২ গুণী শিক্ষকের হাতে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী শিক্ষকদের কষ্ট কমানোর জন্য তাদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে যথাসময়ে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব সম্মাননা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান রক্ষা, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেন। তিনি শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশসহ সারাবিশ্বের শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

প্রধানমন্ত্রী গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিলেন

আপলোড সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬