ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২২৩ Time View

চীনের শেনঝেন শহরে বৃহত্তর চীন শাখা বিএনপির আয়োজনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উপস্থিত দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও চীন শাখা বিএনপি নেতা মো. ওয়ালী উল্লাহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জিয়া হলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিন।

এসএম আল আমিন বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, তবে তার সংগ্রামী জীবন দর্শন ও আদর্শ আমাদের জন্য পাথেয়। তিনি দেশের জন্য আপোষহীনভাবে কাজ করেছেন এবং তার কর্ম আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে।

বিএনপি নেতা ওয়ালী উল্লাহ বলেন, বেগম জিয়ার রাজনীতির মূলমন্ত্র ছিল জনগণের কল্যাণ। তিনি সব সময় বলতেন, রাজনীতি জনগণের সেবার মাধ্যম। তার শিক্ষা আমাদের আগামী দিনের লড়াইয়ের জন্য প্রেরণা জোগায়।

আলোচনা সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বৃহত্তর চীন বিএনপি নেতা মনিরুল ইসলাম কবির, মো. রোমান, সিয়াম উদ্দিন, রাসেল আহম্মেদ, আব্দুস সালাম সাগর, আবির আহমেদ, আকিদুল ইসলাম ও রেদোয়ান হোসেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে চীনের বিভিন্ন শহর থেকে শতাধিক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

চীনে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬