আজ শনিবার (১৫ আগস্ট) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনলাইন ডেক্স 





















