ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের দাবি বিএনপির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২২৬ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। তিনি দাবি করেন, কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি জানান, সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে।

রিজভী বলেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচি আরও জোরালো ও দ্রুতগতিতে বাস্তবায়িত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী সরকারের ছয় মাসের অর্জনের লিখিত বিবরণ সাংবাদিকদের হাতে তুলে দেন। সেখানে পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বিস্তারিত পরিসংখ্যান থাকবে।

এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে রিজভী বলেন, তিনি কখনো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে বিচ্যুত হননি। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার সারাদেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ছয় মাসে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের দাবি বিএনপির

আপলোড সময় : ১১:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬