ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ফ্যামিলি কার্ডের আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ঢাকার ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শতাধিক হতদরিদ্র ও অসহায় নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জাকির হোসেনের স্ত্রী নাছিমা আক্তারের সহযোগিতায় সোমভাগ ইউনিয়নের কালিদাসপট্টি, বানেশ্বর এবং সূতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া এলাকার শতাধিক অসহায় নারীর কাছ থেকে এই অর্থ আদায় করা হয়।

ভুক্তভোগী বানেশ্বর গ্রামের শিরিন আক্তার ও রূপবান জানান, তারা নাছিমার মাধ্যমে ফরিদা ইয়াসমিনের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০০ টাকা করে জমা দিয়েছেন। তাদের এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম বলেন, তিনি স্বজনদের মাধ্যমে জানতে পেরে আগেই তাদের টাকা দিতে নিষেধ করেছিলেন। পরে জানতে পারেন, ফরিদা ইয়াসমিন স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে অর্থ আদায় করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদা ইয়াসমিন সব অভিযোগ মিথ্যা দাবি করেন। তবে ভুক্তভোগীদের অভিযোগের প্রসঙ্গে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, তারা বিষয়টি জানেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্বের অভিযোগ

ধামরাইয়ে ফ্যামিলি কার্ডের আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে

আপলোড সময় : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬