ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাউশি’র নাম-লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার নিয়ে সতর্কতা জারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় অননুমোদিতভাবে ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেজ এবং গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ দিনের মধ্যে এসব পেজ বা গ্রুপ বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি ও লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করছে। এতে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

মাউশি জানিয়েছে, ÔDirectorate of Secondary and Higher Education-DSHEÕ (https://www.facebook.com/dshe.moebd) ছাড়া তাদের আর কোনো অফিসিয়াল পেজ নেই।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৭ দিনের মধ্যে ভুয়া পেজ ও গ্রুপের সকল কার্যক্রম বন্ধ না করলে কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

নীলফামারীতে মাদক মামলার আসামিকে ছাড়াতে হট্টগোল, গ্রেপ্তার ৩৪

মাউশি’র নাম-লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার নিয়ে সতর্কতা জারি

আপলোড সময় : ০৪:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬