উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে পরাজিত করে জয়ী হয়েছে স্পেন। ম্যাচের ষষ্ঠ মিনিটে লামিনে ইয়ামাল বক্সের ডানদিকে দুইবার বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ করে কোনাকুনি উঁচু শটে গোল করেন। তার এই অসাধারণ ফিনিশিং দেখে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিস্ময় প্রকাশ করেন।
ম্যাচ শেষে ইয়ামালের গোলের প্রতিক্রিয়া জানিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিন আমাদের সবাইকে কখনও বিস্মিত করা থামায় না। তার অনেক প্রতিভা ও গুণ রয়েছে। আমাদের সেরা লামিনকে দেখতে হলে অনেক পথ বাকি আছে।’
লামিনে ইয়ামাল টানা তিন ম্যাচে গোল করেছেন। ২০১৮ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আন্তর্জাতিক ম্যাচে ছয় মিনিটের মধ্যে গোল করার বিরল কীর্তি গড়েন তিনি। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুটি ম্যাচে ২ মিনিটে গোল করেছেন ইয়ামাল। তিন ম্যাচে তার গোলের সংখ্যা ৪।
দে লা ফুয়েন্তে ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সে যদি ব্যালন ডি’অরের জন্য মনোনীত একমাত্র স্প্যানিশ খেলোয়াড় হতো, তবুও আমি বলতাম হ্যাঁ। সে বিশ্বের সেরা।’
স্প্যানিশ কোচ আরও জানান, ‘লামিন একজন কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে।’
অনলাইন ডেক্স 
























