ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মী কারাগারে পাঠানো হলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৩২ Time View

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’-এর অভিযোগে গ্রেপ্তার চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন, চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম হোসেন (৩৩), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. নান্নু মিয়া (৩৮), মো. আমিনুর রহমান (৪২) ও সজল আহমেদ (২৯)।

আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। জামিন চান আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, আসামিরা নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা। তারা গুলশান থানা এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করে আসছে।

গ্রেপ্তারকৃতদের গত শুক্রবার (০৭ আগস্ট) গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে আটক করা হয়। পরদিন তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী ইশরাক

উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মী কারাগারে পাঠানো হলো

আপলোড সময় : ১২:১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬