ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২৩২ Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ছাত্রদল অতীতের সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না। তিনি সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর ডিসি মোড় এলাকায় একটি হোটেলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, বিশেষ করে সরকারদলীয় ছাত্র সংগঠনের ভূমিকা এ ক্ষেত্রে অগ্রগণ্য। তিনি উল্লেখ করেন, রংপুরে তাদের নেতৃত্বে জুলাই মাসে অনুষ্ঠিত প্রদর্শনীতে হামলা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে রক্তাক্ত করা হয়েছে।

ঢাকা আলিয়া মাদ্রাসার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে যুবদলের সন্ত্রাসী নয়ন হামলার সঙ্গে জড়িত ছিল। তিনি জানান, ঢাকা কলেজে জুলাইয়ের শহীদদের জন্য দোয়া ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা হয়েছে।

এসব ঘটনাকে ‘একপাক্ষিক হামলা’ হিসেবে উল্লেখ করে সিবগাতুল্লাহ বলেন, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি জানান, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তিত হয়েছে এবং বর্তমান প্রজন্ম সহিংসতা পছন্দ করছে না।

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইবরাহীমসহ মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী ইশরাক

ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

আপলোড সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬